ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে গত ২ মাসে অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লক্ষ ৩ হাজার টাকার মাদকসহ ৩৬ জনকে আটক করেন। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত জানুয়ারি হতে ডিসেম্বর ২০২৫ মাস পর্যন্ত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। উক্ত চোরাচালান প্রতিরোধ অভিযানে ৩,৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশী মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ, ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪০,৪১,৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ৫টি মোটর সাইকেল, ৮টি মোবাইল এবং ৩টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক এ ধরণের চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

