বিনোদন ডেস্ক
মোশাররফ করিম নানা ধরণের চরিত্র নিয়ে কাজ করছেন বর্তমানে। এবার তিনি হাবিলদার চরিত্রে অভিনয় করলেন। লিটু শাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘হাবিলদার হাতেম’ নামে নাটকে তাকে একজন হাবিলদার চরিত্রে দেখা যাবে।
এতে আরো অভিনয় করেছেন অপর্ণা, হিমে হাফিজ প্রমুখ। উত্তরার বিভিন্ন জায়গায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আসছে ঈদে নাটকটি বৈশাখী টিভিতে প্রচারের কথা রয়েছে।

