ঢাকাWednesday , 14 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে তিন হরিণ শিকারি সহ ট্রলার আটক

Link Copied!

পূর্ব সুন্দরবনের শরণখোলা শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার খালে টহলের সময় তিন শিকারি সহ ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেছে বনরক্ষীরা। ১৩ জানুয়ারি রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কচিখালি অভয়ারণ্যের খালে নিয়মিত টহল দেওয়ার সময় একটি ট্রলার দেখে সন্দেহ হয় এবং তাদেরকে ওই ট্রলারটি থামানোর জন্য সংকেত দেওয়া হলে ট্রলারে থাকা জেলেরা দ্রুত ট্রলারটি চালিয়ে পার্শ্ববর্তী সুন্দরবনে চার হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হলেও তিন জনকে আটক করে বনরক্ষীরা। এ সময় ট্রলারে থাকা ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে তারা। আটকৃত হরিণ শিকারীরা হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামের অলিউল ইসলাম গাজী (৪২), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী(৪০)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে ১৪ জানুয়ারি দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকারীদের কোন ছাড় নয় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।