ঢাকাWednesday , 14 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় সিংবাড়ী বাজারে কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ম্যাডাম বেগম খালেদা জিয়ার গৌরবগাঁথা ইতিহাস বলে শেষ করা যাবে না। ম্যাডাম জিয়া নিজেই একটা ইতিহাস। তিনি ইন্তেকালের পর মিডিয়ার মাধ্যমে জানতে পারি, তাঁর জানাজা নামাজে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ হয়েছিল। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন কোনো মুসলিম নেতা নাই যার মৃত্যুর পর জানাজায় এতো মানুষ হয়েছে। তাই আমরা বলতে পারি ম্যাডাম জিয়া অনন্য ও অদ্বিতীয়। দোয়া করি, মহান রাব্বুল আলামিন ম্যাডাম বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল লতিফ মৃধার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন হাওলাদার, সুজন হাওলাদার, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তওহিদ হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিংবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইব্রাহিম হোসেন।