ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে ক্যানসারের ওষুধ উদ্ধার

Link Copied!

BGBযশোর প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে সামুদ্র্রিক সিগনালে ব্যবহৃত নেভিগেশন সামগ্রী ও ক্যানসারের ওষুদসহ মোট ২ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে যশোরের বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সাদিপুর সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে বিজিবি শনিবার সকালে সাদিপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে সামদ্রিক সিগনালে জাহাজে ব্যবহৃত নেভিগেশন মেশিনের বিভিন্ন সরঞ্জাম, ক্যানসারের ওষুধ, চিকিৎসার পণ্য, বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
উদ্ধার হওয়া মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।