বিনোদন ডেস্ক
ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসুকে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে সম্প্রতি। এই শ্বেতার পক্ষে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
দীপিকা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘কেন আমরা তার কাজকে কলঙ্কের নাম দিচ্ছি? কেন আমরা এগিয়ে এসে ওকে সাহায্য করছি না? শ্বেতাকে খাটো না করে আমাদের উচিৎ ওর পাশে এসে দাঁড়ানো। নিজের এবং পরিবারের স্বার্থে কেউ যদি এই ভাবে অর্থ উপার্জন করতে চান, তাতে তো কোনও সমস্যা থাকার কথা নয়।’
শ্বেতার সমর্থনে এর আগে কথা বলেছিলেন টেলিভিশন অভিনেত্রী সাক্ষী তানওয়ার, প্রযোজক হনশল মেহেতা ও পরিচালক নাগেশ কুকুন্নুর।

