ঢাকাSaturday , 10 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্টনে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

Link Copied!

রাজধানীর পল্টনের গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তাকে ঢামেকে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, আমরা খবর পেয়ে গোলাপ শাহ মাজারের সামনে থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ওই নারী মাজারেই থাকতেন। সকালের দিকে একটি বাস ওই বৃদ্ধা নারীকে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।