ঢাকাSaturday , 10 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত

Link Copied!

রাজধানীতে সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন-২০২৬। প্রতিযোগিতাটির আয়োজন করে দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা।
এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ১০০০ রানার অংশ নেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর নান্দনিক ও পরিকল্পিত এলাকা হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল- ২১ দশমিক ১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা দেওয়া হয় এবং তাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লাখ টাকার নিউট্রিশন প্রোগ্রাম এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড- এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) জনাব গোলাম কিবরিয়া সরকার।
এই আয়োজনের মাধ্যমে রাজধানীতে একটি সুশৃঙ্খল, মানসম্মত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দৌড় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।