ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এলজিইডির দুর্নীতিবাজ প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

Link Copied!

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। সীমা ছাড়িয়ে তার কার্যক্রম। দুর্নীতি দমন কমিশন- দুদকের তদন্ত কাজকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছেন! তিনি তার চেয়ে অধঃস্তন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দুদক কাকে দিয়ে তদন্ত করাবে-সেটা তিনি ঠিক করে দিতে চান! এ যেন চোরের মায়ের বড় গলা। এভাবে তিনি এখতিয়ারবহির্ভূত কাজ করেছেন, এর মধ্য দিয়ে মূলত জাতি সাপের লেজে পা দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। এবার দেখার পালা দুদক দুর্নীতির বরপুত্র হিসেবে বহুল পরিচিত ও তাদের অনুসন্ধানে প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।
ভবন রক্ষণাবেক্ষণ খাতের ২ কোটি ১০ লক্ষ টাকা বাচ্চু মিয়ার আত্মসাৎ। এলজিইডি ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তদন্তের নির্দেশ। নিজের মেয়ে মোহনা এন্টারপ্রাইজের নামে ৪৩.০৯ লক্ষ টাকা এবং নিজ ভাইয়ের মাহমুদ এন্টারপ্রাইজের নামে ৪৮.৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ।
এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া ২০২৪-২৫ অর্থ বছরে আবাসিক এবং অনাবাসিক রক্ষণাবেক্ষণ খাতে কাজ না করে ২ কোটি ১০ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করায় গত ৫-১-২০২৬ তারিখে এলজিইডির রক্ষণাবেক্ষণ ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এলজিইডি ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মঞ্জুর সাদেককে ৭ দিনের মধ‍্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে একাধিকবার পাঞ্জেরী পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে।
বাচ্চু মিয়া তার আপন ভাই মোঃ শহিদুল ইসলাম (সুমন) এর নামে এলজিইডির দুইটি তালিকাভূক্তির লাইসেন্স করে ঢাকা জেলায় নিজে ব‍্যবসা শুরু করেছেন। একটি তার নিজের মেয়ে মোহনার নামে “মোহনা এন্টারপ্রাইজ” এবং অন‍্যটি মাহমুদ এন্টারপ্রাইজ। সরকারি নিয়ম অনুযায়ী এক ব‍্যক্তি একটি সংস্থায় একটি তালিকাভুক্তির লাইসেন্স করতে পারে। কিন্তু বাচ্চু মিয়া তার নিজের ভাইকে দুইটি তালিকাভুক্তির লাইসেন্স করে দিয়েছেন। সেই দুই লাইসেন্সের একটি মাহমুদ এন্টারপ্রাইজের নামে বিনা দরপত্রে অফিস ভবন রক্ষণাবেক্ষণের কাজ দিয়েছে এবং সে কাজ না করে ৪৮.৪ লক্ষ টাকা এবং তার নিজের মেয়ে মোহনা এন্টারপ্রাইজের নামে বিনা দরপত্রে আবাসিক ভবন রক্ষণাবেক্ষণের কাজ দিয়েছে এবং সে কাজ না করে ৪৩.০৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ছোট ছোট কোটেশনের মাধ‍্যমে বাকি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আবাসিক ভবনের বাসিন্দারা এবং অফিসের কর্মকর্তারা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন যে পাঞ্জেরী পত্রিকায় সংবাদ পরিবেশন এবং তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডি কর্তৃপক্ষ এই তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব‍্যাপারে বাচ্চু মিয়ার সঙ্গে কথা বলার জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক বেশ কয়েকবার যোগােযাগ করেও তার সাক্ষাত পাননি।