ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান, ধাওয়া-পাল্টা ধাওয়া

Link Copied!

রাজধানীর কারওয়ান বাজারে ব্লকেড কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার পর জায়গাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।
আন্দোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, সকাল ৯টার পর থেকে কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন। পরে লোকজন বাড়তে থাকে। দুপুর ১২টার পর পুলিশ মোবাইল ব্যবসায়ীদেরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাড়ে ১২টার দিকে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।
এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে প্রায় অর্ধশত।