ঢাকাThursday , 1 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দিনে বই পায়নি মাধ্যমিকের অনেক শিক্ষার্থী

Link Copied!

নতুন শিক্ষাবর্ষে বছরের প্রথম দিনে বিনা মূল্যের পাঠ্যবই পায়নি মাধ্যমিক স্তরের অনেক শিক্ষার্থী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পরিকল্পনা ছিল প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে অন্তত এক থেকে দুটি করে হলেও বই তুলে দেওয়া। কিন্তু সপ্তম ও অষ্টম শ্রেণির একটি বইও যায়নি অনেক বিদ্যালয়ে, এমন বিদ্যালয় রাজধানীতেও আছে।

এনসিটিবির কর্মকর্তারা দাবি করছেন, মাধ্যমিকের শিক্ষার্থীরা ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই পেয়ে যাবে। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাস্তবে আরও দেরি হওয়ার আশঙ্কা আছে। ফলে নতুন বই হাতে না পাওয়ায় স্বাভাবিকভাবেই পড়াশোনার ক্ষতি হবে।

যদিও এনসিটিবির কর্মকর্তারা বলছেন, সব পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফলে কেউ চাইলে সেখান থেকেও তা ডাউনলোড করে নিতে পারবেন।

এনসিটিবির সূত্রমতে, এবার মাধ্যমিক স্তরে (ইবতেদায়িসহ) মোট পাঠ্যবইয়ের সংখ্যা ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪। এর মধ্যে গত ৩১ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত মাধ্যমিকের ৭২ দশমিক ৮৫ শতাংশ পাঠ্যবই মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে। ইবতেদায়ি স্তর ছাড়া কেবল ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বই সরবরাহ করা হয়েছে ৬৯ শতাংশ। ষষ্ঠ শ্রেণিতে গেছে ৮০ শতাংশের বেশি, সপ্তম শ্রেণিতে ৫৮ দশমিক ৩৬ শতাংশ, অষ্টম শ্রেণিতে প্রায় ৪৫ শতাংশ ও নবম শ্রেণিতে সরবরাহ করা হয়েছে প্রায় ৮৪ শতাংশ।

অবশ্য এরপরও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আরও কিছু বই গেছে। এনসিটিবির সূত্রমতে, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট বই ৩০ কোটি ২ লাখের বেশি। এর মধ্যে আজ পর্যন্ত সরবরাহ করা হয়েছে ২৪ কোটি ৬৯ লাখের বেশি (৮২ শতাংশের বেশি)।ওই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, নতুন বছরের শুরুতেই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আপনারা লক্ষ করলে দেখবেন, এই বইগুলোর মান আগের তুলনায় নিশ্চিতভাবেই ভালো। এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন।’