ঢাকাFriday , 12 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকিনি পরতে শরীর ঠিক করছেন পরিনীতি

Link Copied!

বিনোদন ডেস্কParineeti-Chopra

সাইজে একটু মোটা হওয়ায় কোনো ছবিতেই পরিনীতিকে বিকিনি পরে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু যেভাবে হাওয়া বদল হচ্ছে তাতে বিকিনি না পরতে পারলে তো টিকাই যাবে না! তাই এবার নিজের শরীর ঠিক করতে আদাপানি খেয়ে নেমেছেন বলিউড তারকা পরিনীতি চোপড়া।

২০১১ সালের ‘লেডিস ভার্সেস রিকি ভাল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও একজন ইনভেস্টার ব্যাংকার হতে চেয়েছিলেন পরিনীতি চোপড়া। আর যে জন্য ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রিও নেন। তবে ২০০৯ সালে ভারতে এসে ইয়াশ রাজ ফিল্মসে জনসংযোগ পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অবশ্য তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন।

এখন অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কিন্তু হালে টিকে থাকতে হলে যে নিজেকে একটু পাল্টাতে হবে সেটা ভালো করেই বুঝেছেন পরিনীতি। আর সে জন্যই নাকি রোগা হচ্ছেন তিনি। ইতিমধ্যেই ডায়েট চার্ট তৈরি করে ফেলেছেন। জিমে যাচ্ছেন ওজন ঝড়াতে। ওজন কমানোর বিষয়ে তিনি নাকি রীতিমতো সিরিয়াস। যত দ্রুত সম্ভব বিকিনি পরে তিনি দর্শকদের চমকিয়ে দিতে চান।

এ প্রসঙ্গে পরিনীতি বলেন, ‘আমি নিশ্চিত যে, বিকিনি পরে আমাকে দেখা যাবে। কিন্তু তার জন্য সঠিক সুযোগ পাওয়া চাই। ওই পোশাকে যাতে আমাকে ভালো লাগে, তার জন্য আদর্শ শরীর তৈরি করতে আমি চেষ্টা করছি।’