গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও টেকনগরপাড়া এলাকায় নিজ ঘরের ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে ঘটনাদুটি ঘটে।
নিহতরা হলেন- ভোগড়া এলাকার স্টারলাইট সোয়েটার কারখানার শ্রমিক ও বগুড়ার শাহজাহানপুরের খন্না নতুন পাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে শুকুর আলী এবং টেকনগরপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম ।
জয়দেবপুর থানার উপ পরিদর্শক মো. দিদার আলম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ভোগড়া এলাকায় তাদের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিল। একপর্যায়ে শুকুর বিদ্যুৎপৃষ্ট হয়ে নীচে পড়ে যায়।
অপর দিকে একইদিন সকাল সাড়ে ৭টার দিকে টেকনগরপাড়া এলাকায় সফিকুল নিজের বাড়িতে বিদ্যুৎলাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুবি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রফিকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।

