ঢাকাTuesday , 30 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও ‎বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সে জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে কবরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ বিষয়ে খোঁজখবর নেন।
‎সমাধিস্থলে সঙ্গে আসা কর্মকর্তাদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর ১০ মিনিট অবস্থান শেষে জিয়া উদ্যান ত্যাগ করেন। তবে জিয়া উদ্যান ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।