ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। দলে তার জায়গা নিয়েও উঠছে প্রশ্ন। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বমহিমায় ফিরেছিলেন কোহলি। সেই ম্যাচে ৪১ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস এসেছিল টিম ইন্ডিয়ার পোস্টার বয়ের হাত থেকে। পুরো সিরিজে এটাই ছিল কোহলির একমাত্র ভাল পারফরম্যান্স।
এরপর দীর্ঘদিনের ইংল্যান্ড সফর শেষ করে মঙ্গলবারই দেশে ফিরেছেন কোহলি। অক্টোবরের আগে আর দেশের জার্সিতে মাঠে নামতে হচ্ছে না তাকে। তার আগে আপাতত বিজ্ঞাপনের কাজে ব্যস্ত রয়েছেন দলের পিনআপ বয়। শুক্রবার কাজের ফাঁকেই সেলফি তুললেন কোহলি। আর সেই ছবিই শনিবার নিজের টুইটারে পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত, এরপর আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসবে। খেলবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি।


