ঢাকাThursday , 25 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Link Copied!

আজ ১০ পৌষ। দেশের গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও রাজধানীতে এতদিন শীতের অনুভূতি অতটা ছিল না। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, ধীরে ধীরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি। দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে শীত কমে আসবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এসময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।