ঢাকাThursday , 25 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে বন্দিদের মুক্তির নামে প্রতারণা, সতর্ক করলো কারা অধিদপ্তর

Link Copied!

কারাগারে বন্দিদের ‘লটারির মাধ্যমে মুক্তি’ দেওয়ার নামে একটি প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে—এমন তথ্য কারা কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা, প্রতারণামূলক ও অনৈতিক বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।
তিনি বলেন, লটারির মাধ্যমে বন্দি মুক্তির কোনো বিধান বা সুযোগ কোথাও নেই। প্রতারকরা ভুয়া তথ্য ছড়িয়ে বন্দিদের স্বজনদের বিভ্রান্ত করে অর্থ দাবি করছে, যা সম্পূর্ণ বেআইনি।
এ ধরনের গুজব ও প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনসাধারণকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি, যেকোনো ধরনের তথ্য যাচাই বা সহায়তার প্রয়োজন হলে কারাগারের নির্ধারিত হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।