ঢাকাThursday , 25 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি

Link Copied!

দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি। সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট বিষয়ে ভোটারদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ ডিসেম্বর থেকে সমগ্র বাংলাদেশ ঘুরছে এসব ভোটের গাড়ি। চলবে ভোটের আগ পর্যন্ত।
এই প্রচারণার অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র, পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিফ অ্যাডভাইজার (জিওভি) পেজ সূত্রে এসব তথ্য জানা গেছে।