ঢাকাWednesday , 24 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চমক দেখাচ্ছেন এলজিইডির প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা

Link Copied!

দায়িত্ব নিয়েই দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে এলজিইডির প্রধান প্রকৌশলী চমক দেখাচ্ছেন। চলতি বছরের নভেম্বরে তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সারাদেশে শহর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতির বিকাশমান ধারাকে অব্যাহত রাখতে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইতিমধ্যেই চমক দেখালেন প্রধান প্রকৌশলী মোঃ কাজী গোলাম মোস্তফা করিম। তৃণমূল থেকে শুরু করে উন্নয়ন কাজকে অগ্রাধিকার দিয়ে টপ টু বটম মনিটরিংয়ের মাধ্যমে কাজে গতি আনেন। যেখানে সম্ভব সরেজমিন যাচ্ছেন। বাকিটা সারছেন জুম মিটিংয়ের মাধ্যমে। তার আগমনে এলজিইডিতে কাজের গতি বেড়েছে আশাতীত। বেড়েছে জবাবদিহিতা ও কাজের মান। প্রধান প্রকৌশলীর সার্বিক তদারকির ফলে উন্নয়ন প্রকল্পগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের মান বজায় রাখার প্রতি সচেতনতা বাড়ছে। জানা গেছে, সরকারের নিজস্ব অর্থায়ন, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, জাইকা, এসএফডি, ইউএসএইড, আইডিএসহ বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকে। গ্রামীণ সড়কে সেতু উন্নয়ন সহায়তা প্রকল্প, আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প, হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, গ্রামীণ যোগাযোগ এবং বাজারসহ আনুষঙ্গিক ভৌত সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সার্বজনীন সামাজিক প্রকল্পের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা উন্নয়ন করে থাকে। এর বাইরে ঘূর্ণিঝড় মোকাবিলায় জনগণের জীবন রক্ষাকল্পে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ চলমান। কখনো কখনো জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর প্রকল্প, এলজিইডির মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, অভিযোজন ব্রদ্ধি ও ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো প্রকল্প, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পগুলো বাস্তবায়ন করে। এলজিইডির কাজের পরিধি ব্যাপক ও বহুমুখী। শুরু থেকেই এলজিইডি সরকারী ও বৈদেশিক সহায়তাপুষ্ট শতাধিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশমান ধারাকে বেগবান করা, ক্ষুদ্র-মাঝারি কল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা, ক্রমবর্ধমান শ্রমজীবী মানুষের ও গণপরিবহন চলাচল বৃদ্ধির ফলে সড়ক প্রশস্তকরণ, মান উন্নয়ন ও শক্তিশালীকরণের জন্য জলবায়ু সহিষ্ণু টেকসই যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সড়কের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, স্বল্প ও দীর্ঘমেয়াদী আত্মকর্মসংস্থান সৃষ্টি তথা যোগাযোগ সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সারাদেশের মধ্যে শহর ও গ্রামীণ রাস্তাঘাটের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর মাধ্যমে কাজ করে। এগুলো এলজিইডির রুটিন ওয়ার্ক। মূলত এর মধ্য দিয়ে শহর ও গ্রামাঞ্চলের সড়কগুলো সচল রাখা সম্ভব হয়। যেখানে গুরুত্ব দিয়ে আত্মনিয়োগ করেছেন ইঞ্জিনিয়ার কাজী গোলাম মোস্তফা । এর বাইরে গ্রামীণ সড়কে সেতু উন্নয়ন সহায়তা প্রকল্প, আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প, হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, গ্রামীণ যোগাযোগ এবং বাজারসহ আনুষঙ্গিক ভৌত সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সর্বজনীন সামাজিক প্রকল্পের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা উন্নয়ন করা হয়। আরেক দিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় জনগণের জীবন রক্ষাকল্পে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প আছে। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি সেক্টর প্রকল্প বাস্তবায়ন, এলজিইডি’র মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, অভিযোজন বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো প্রকল্প, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নস প্রকল্প, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প এর মধ্যে অন্যতম। অন্যদিকে পিই-৪ প্রকল্পের মাধ্যমে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো আধুনিকায়ন করা হচ্ছে। নতুন করে যুক্ত হয়েছে দেশের স্বপ্নের বহুমুখী পদ্মাসেতুর কারণে অতিরিক্ত কাজ। বাঙালির স্বপ্নের পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলাসহ সারা দেশের পল্লী সড়কে গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে গৃহীত প্রকল্পগুলোর মাধ্যমে সড়ক, রাস্তাঘাট, সেতু, কালভাট প্রভৃতির মাধ্যমে যোগাযোগ অবকাঠামোরউন্নয়ন কার্যক্রম চলমান। এ কাজগুলো যেন টেকসই ও মানসম্পন্ন হয়, এ জন্য সংশ্লিষ্টদের নিয়মিত তাগিদ দেন ইঞ্জিনিয়ার মোঃ কাজী গোলাম মোস্তফা। ফলে চলমান প্রকল্পগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা কাজের মান বজায় রাখতে দৌড়ের উপর থাকেন। তবে অন্তর্জালায় ভুগছে ফাঁকিবাজ ও দুর্নীতিবাজরা। ইঞ্জিনিয়ার মোঃ কাজী গোলাম মোস্তফা দায়িত্ব গ্রহণের পর এসব অগণিত প্রকল্পের আওতায় গৃহীত অবকাঠামো কার্যক্রম যেভাবে বাস্তবায়ন হচ্ছে, তাতে শিল্প কল-কারখানার পাশাপাশি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে নিঃসন্দেহে। ফলে শিল্প কল-কারখানার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে নতুন আত্ম-কর্মসংস্থানমূলক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার অবারিত সুযোগ সৃষ্টি হবে। তাতে বাড়বে কর্মসংস্থান। অবসান হবে বেকারত্বের। স্থলপথের জেলাগুলোর সড়কের সাথে জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা সড়ক সংযোগ তৈরি হচ্ছে। এসব প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হলে টেকসই সড়ক যোগাযোগের আওতায় আসবে পুরো দেশ। এতে বৃদ্ধি পাবে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড। আর প্রান্তিক জনপদের কৃষকরা বহুমুখী যোগাযোগ ব্যবস্থার সুযোগ গ্রহণের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করা ও ন্যায্যমূল্য পাবেন। স্বল্পসময়ে এলজিইডির কাজে গতি ফিরে আনায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তারা ইঞ্জিনিয়ার মোঃ কাজী গোলাম মোস্তফার প্রতি যারপরনাই খুশি।