ঢাকাTuesday , 23 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। মো. সুজন মিয়া (৩৫) নামের ওই কয়েদি কোন মামলায় কারাগারে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুজন মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আল-আমিন বলেন, সুজন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
মো. সুজন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন, তার কয়েদি নং ৯৬২৫ /এ। তার বাবার নাম মো. সালামত মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।