ঢাকাSunday , 21 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান বাহিনী-এএইউবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর 

আইএসপিআর
December 21, 2025 8:12 pm
Link Copied!

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক ২১ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে স্বাক্ষরিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই এমওইউ-এর আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্ম ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্যা-জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে। এই সহযোগিতায় ব্যবহারিক প্রশিক্ষণ, কার্যকরী অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্ল্যাটফর্ম সংক্রান্ত গবেষণার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সহযোগিতা সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। এই অংশীদারিত্ব অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এর ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে। উক্ত অনুষ্ঠানে বিমান সদরদপ্তর এর প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ইউজিসি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ, এএইউবি-এর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।