ঢাকাSunday , 21 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক

Link Copied!

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ইরান দূতাবাস।
রোববার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইরান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে ইরান। শহীদ শরিফ ওসমান হাদির পরিবার, সহকর্মী ও সমর্থকদের জন্য শান্তি ও মানসিক শক্তির প্রার্থনা করছেন তারা।
এছাড়া, বাংলাদেশের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেছে ইরান।