ঢাকাSaturday , 20 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

Link Copied!

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার বিকেলে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র ও গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তিনটি রিভলভার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুটি ছোট ছুরি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।