ঢাকাWednesday , 17 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অ্যাডভোকেট সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী (৫৩) সাতকানিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের এলাকার মৃত অ্যাডভোকেট মুক্তার আহমেদ চৌধুরীর ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরীর ছোট ভাই।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি রাজনৈতিক মামলায় সাবেক ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।