ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকা ওয়াসার আসাদুজ্জামান তরফদারের খুঁটির জোর কোথায়?

Link Copied!

ঢাকা ওয়াসার সহকারী রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামানকে ১৫ ডিসেম্বর সোমবার এক প্রজ্ঞাপনে রাজস্ব জোন-৬ এ বদলীর আদেশ জারি করা হয়। তথ্য সূত্রে জানা যায় আসাদুজ্জামান তরফদার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আসাদুজ্জামান তরফদারকে ঢাকা ওয়াসা ভবনে ওএসডি করে রাখা হয়েছিল। তাকে রাজস্ব জোন-৬ এ লোভনীয় পোস্টিং দিয়ে কে পুরস্কৃত করেছেন? এই নিয়ে ঢাকা ওয়াসা ভবনে জুলাই বিপ্লবকে ধারন করা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে একাধিক সুত্র জানায়। জানা যায়, আসাদুজ্জামান তরফদারের পরিবার এবং শ্বশুরের পরিবারের সকলেই আওয়ামী লীগের সমর্থক। ঢাকা ওয়াসার সাধারণ কর্মকর্তা কর্মচারীদের আরো জানান গত ২০০৮ সাল থেকে আসাদুজ্জামান তরফদার ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ঢাকা ওয়াসার সাধারণ কর্মকর্তা কর্মচারীদের চরম অত্যাচারিত করেছিল। ঢাকা ওয়াসার কর্মকর্তা / কর্মচারীরা জানান যে আসাদুজ্জামান তরফদারের অপরাধ ছিলো সীমাহীন। এই সময়ে আসাদুজ্জামানের চাকুরীতে থাকার কথা নয়।