ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ড্যাব ঢাকা ডেন্টাল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

হাসপাতাল অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আহসান উল্লাহ।

আরো উপস্থিত ছিলেন ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব ডাঃ জাহিদুল কবির জাহিদ, উপদেষ্টা ডাঃ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল হাসান, সহ-সম্পাদক ডাঃ হারুন, ডাঃ শামীম আহমেদ, ডাঃ সজীব তরফদারসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, ছাত্র – ছাত্রী, নার্স, ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ আতিক মাহামুদ।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং তাঁদের দেশপ্রেম, ত্যাগ ও অবদানের স্মৃতিচারণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

পাশাপাশি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আহত ওসমান হাদীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।