ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে জার্মান দূতাবাসের শোক

Link Copied!

সুদানে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস। একইসঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে সংস্থাটি।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে জার্মান দূতাবাস জানায়, নিহত শান্তিরক্ষীদের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি তারা আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি জার্মানির দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও জনবল দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম সমর্থক হিসেবে জার্মানি পাশে রয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাহসী ও গুরুত্বপূর্ণ অবদানকে গভীরভাবে মূল্যায়নের কথা জানানো হয়।