ঢাকাSunday , 14 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা অধিকার সংসদ
তরুণ সমাজের কণ্ঠস্বর থামিয়ে দিতে ওসমান হাদিকে হত্যাচেষ্টা

Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। একই সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শিক্ষা অধিকার সংসদ মনে করে, তরুণ সমাজের কণ্ঠস্বর থামিয়ে দিতেই ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহর সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নাগরিক অধিকার ও তরুণ সমাজের কণ্ঠস্বর হিসেবে পরিচিত শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এ নৃশংস ঘটনায় তারা শোকাহত ও ক্ষুব্ধ।
‘শিক্ষা অধিকার সংসদের একজন সক্রিয় সদস্য হিসেবে শরিফ ওসমান হাদি নাগরিক অধিকার ও শিক্ষা বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি শিক্ষাব্যবস্থার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপরিবেশ নিশ্চিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।
বিবৃতিতে আরও বলা হয়, এমন একটি সময় এ হত্যাকাণ্ড ঘটেছে, যখন সারাদেশে নির্বাচন নিয়ে উদ্বেগ বিরাজ করছে এবং ওসমান হাদি নিজেও একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। এ ঘটনায় তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা কেবল একজন শিক্ষানুরাগী ও নাগরিক অধিকারকর্মীর জীবন কেড়ে নেয়নি, বরং সমাজে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এতে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে।
শিক্ষা অধিকার সংসদ সংশ্লিষ্ট সব অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ওসমান হাদির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।