ঢাকাSaturday , 13 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক উদ্বোধন

Link Copied!

মানি লন্ডারিং সংক্রান্ত মামলার বিচারিক সক্ষমতা জোরদার এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার মার্কিন দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বেঞ্চ বুক উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় এ তথ্য জানান।
শনিবার (১৩ ডিসেম্বর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণিমা রায় বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিং (ওপড্যাট)- এর সহায়তায় প্রণীত এই বেঞ্চ বুক মানি লন্ডারিং মামলার বিচারক, সরকারি কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তাদের জন্য একটি ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, এই গ্রন্থ বিচারিক সক্ষমতা বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ কাঠামোর কার্যকর ব্যবহার, আর্থিক খাতে সুশাসন রক্ষা এবং স্থিতিশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।