ঢাকাFriday , 12 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলাররা দৌঁড়ালে জ্বলবে ফ্লাডলাইট

Link Copied!

stediam-e1410522031273স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবলের সৌরভে আগেই মাতোয়ারা হয়েছে বিশ্ব। এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অভিনব স্টেডিয়াম বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। অতুলনীয় যে স্টেডিয়ামটিতে ফুটবলাররা মাঠে পা রাখলেই জ্বলে উঠবে স্টেডিয়ামের ফ্লাডলাইট।

পেভজেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানানো হয়েছে এই কৃত্রিম ফুটবল পিচ। ফুটবলারার মাঠে নেমে চলা-ফেরা করলেই শক্তি উৎপন্ন হবে। আর সেই শক্তি থেকেই জ্বলবে স্টেডিয়ামের আলো। ব্রাজিলের ঘন বসতি-পূর্ণ জায়গা মিনেইরা ফেভেলা। সেখানেই আত্মপ্রকাশ ঘটলো পৃথিবীর প্রথম পেভজেন প্রযুক্তির স্টেডিয়াম।

৮০ শতাংশ পুর্নব্যবহারযোগ্য বস্তু দিয়ে তৈরি করা হয়েছে ২০০টি ‘ওয়েদারপ্রুফ টাইল’৷ সেগুলিই খেলার সময় ফুটবলারদের পা থেকে ‘ কাইনেটিক এনার্জি’ উৎপাদন করে আলো জ্বালাচ্ছে। কিংবদন্তি ফুটবলার পেলেও উপস্থিত ছিলেন এই স্টেডিয়ামের উদ্বোধনীতে। এই স্টেডিয়াম দেখে তার ভাষ্য, ‘ফুটবলের জন্য ব্রাজিলকে সবাই চেনে। এবার প্রযুক্তির জন্যও সবাই আমাদের কথাই বলবে।’