ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত

আইএসপিআর
December 11, 2025 9:52 pm
Link Copied!

২০১২ সাল হতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ আয়োজন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ ১০ হতে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হয়। উল্লেখিত সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিদ্যমান সুসম্পর্ককে আরো জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস। বাংলাদেশের পক্ষে উক্ত সংলাপে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে উন্নতি সাধন এবং পারস্পরিক বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে।