ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবি এ্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এ্যাব শেকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম, শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার ও এ্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন এবং সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এ্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. মোঃ জামশেদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাঃ আশাবুল হক, এ্যাব শেকৃবি শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম সুলতানসহ বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।