ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ১ ঘণ্টা পর ৫ শিক্ষার্থী উদ্ধার

Link Copied!

Kidnapঝিনাইদহ প্রতিনিধি: অপহরণের এক ঘণ্টা পর ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাগুরা সদর উপজেলার মির্জাপুর ব্রিজের ওপর থেকে তাদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো- হাটগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাটবাকুয়া গ্রামের মজিদ মণ্ডলের মেয়ে রুমী খাতুন (১১), মুন্নী খাতুন (৬), পদ্মাকর গ্রামের ইরফান আলীর মেয়ে সুমাইয়া (১০), হারুন মিয়ার ছেলে আরিফ হোসেন ও তিওরদহ গ্রামের ইবি মিয়ার ছেলে হৃদয়।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা জানান, ওই পাঁচ শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় হাটগোপালপুর এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে পাঁচ অপহরণকারী তাদের তুলে নিয়ে যায়। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারীরা মাগুরা সদর উপজেলার মির্জাপুর ব্রিজের ওপর শিক্ষার্থীদের নামিয়ে রেখে পালিয়ে যায়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। তাদের উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।