ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ

Link Copied!

01গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত হয়েছেন।
পরে উপস্থিত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এতে আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান (৪৫), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসটিএম রুহুল আলম (৪৮), উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজমী (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য রঞ্জু মিয়া (৪০), বীরমুক্তিযোদ্ধা সনাতন মহন্ত (৫৫) ও উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী ফুয়াদ আমিন (৩৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার নির্বাচনী এলাকায় উপস্থিত থাকা সত্ত্বেও তার পক্ষে জেলা আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান (৪৫) ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতিসহ এমপি নিয়ন্ত্রিত গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে আসেন।
কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব নিয়ন্ত্রিত গ্রুপের নেতাকর্মীরা সবার আগে এমপির শ্রদ্ধাঞ্জলি স্মৃতিস্তম্ভে প্রদান না করে মূলদল উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি প্রদানের দাবি জানান। এনিয়ে দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে এমপির শ্রদ্ধাঞ্জলি খণ্ড-বিখণ্ড হয়ে পদদলিত হয় ও ৬ জন আহত হয়। এসময় মহান স্বাধীনতা দিবসের রাতের প্রথম প্রহরে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দিতে আসা বিভিন্ন সংগঠনের লোকজন ভয়ে দ্বিগবিদিক ছোটাছুটি করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব জানান, সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বুধবার দুপুরে বিএনপি সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে নিয়ে (এমপি) তার গ্রুপের সাংগঠনিক সম্পাদক এসটিএম রুহুল আলমের বাড়িতে দাওয়াত খান।
তিনি আরো জানান, সাইদুর রহমান মুন্সি মূলত জামায়াত নেতা এবং সম্প্রতি তাকে হুকুমের আসামি করা হয়েছে। এই মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও প্রদান করা হয়েছে। তারপরও একসঙ্গে রুহুল আলমের বাড়িতে দাওয়াত খাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তার উপর বিক্ষুদ্ধ হয়ে উঠে। একারণে এঘটনা ঘটেছে।
বিপ্লব বলেন, ‘ বৃহস্পতিবার সকালে স্থানীয় হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন অনুষ্ঠানেও এমপিকে যোগদান করতে বাধা দেয়া হয়।’