ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুর্বৃত্তের পটকা

Link Copied!

bomনোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা ফাটিয়েছে করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে উপজেলার সেবারহাটে অবস্থিত শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করছিল। সাড়ে ১০টার দিকে স্কুলের জানালা দিয়ে মাঠে একটি পটকা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় পটকাটি বিস্ফোরিত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে  জানান, পটকাটি বিস্ফোরণের পর স্কুলের ভিতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ‘আমি বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ্য থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করছি।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আমরা কোনো পটকার আলামত পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যালয়ের পাশের সড়কে কোনো একটি রিকশার টায়ার বিস্ফোরণে এ রকম শব্দ হয়েছে।