ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৪ ডিসি-এসিকে পদায়ন

Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে ভিন্ন বিভাগ ও জোনে পদায়ন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এই পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে ও মো. রেজাউল করিমকে গোয়েন্দা-রমনা বিভাগে পদায়ন করা হয়েছে।
আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার পারভেজ রানাকে উত্তরা বিভাগে (পেট্রোল-উত্তরা পশ্চিম) ও মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনে পদায়ন করা হয়েছে।