ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমানিয়ার ভিসা আবেদনকারী বাংলাদেশিদের জন্য সুখবর

Link Copied!

বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়া ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা এসেছে। আগে যেখানে শুধু নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেওয়া যেত, এখন সেই সুযোগ আরও তিনটি দেশে সম্প্রসারিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কূটনৈতিক পত্রে নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা এখন থেকে কুয়ালালামপুর, হ্যানয় ও ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনসমূহেও শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দিতে পারবেন।