ঢাকাSunday , 7 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে মৃত্যুর আড়াই মাস পর লাশ উত্তোলন

Link Copied!

মৃত্যুর আড়াই মাস পর মজিদ দফাদার এর লাশ কবর থেকে উত্তোলন করেছে। আদালতের নির্দেশে রোববার সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের কবরস্থান থেকে এ লাশ করেছে। পরিবার সূত্রে জানা যায়, মজিদ দফাদার গত ১৫ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা যায়, যা নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়। পরে মৃত মজিদ-এর জামাই সাত্তার মোল্যা বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলা সি আর নম্বর ১১২৪/২৫, তারিখ: ২৯/১০/২০২৫ এবং মণিরামপুর থানায় ৩০২ ধারায় মামলা হয় যার মামলা নং ৪, তারিখ: ০৪/১১/২০২৫। মামলা তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন। লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। তদন্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম এবং টু-আইনির দায়িত্বে ছিলেন শাহাজাহান বিশ্বাস। এদিকে স্থানীয়দের মধ্যে গুঞ্জন মজিদ দফাদারকে তারই ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে নারাজ। মৃত মজিদ দফাদার এর ছেলে ১৬ নং নেহালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব দফাদার। তদন্তকারী কর্মকর্তারা জানান, লাশ উত্তোলনের পর ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ ও ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। এদিকে মজিদ দফাদারের লাশ উত্তোলন নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।