ঢাকাSaturday , 6 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার 

আইএসপিআর
December 6, 2025 10:22 pm
Link Copied!

দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রয়েছে। খবর পেয়ে গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বসত ঘরে তল্লাশি করে বিদেশি পিস্তল- ০১টি, দেশি পিস্তল- ২ টি, একনালা বন্দুক ১টি, গ্রেনেড ৪০ মিঃ মিঃ HE MG-3- ৭ টি, গ্রেনেড ৪০ মিঃ মিঃ HE MG-4- ৩ টি, লাইভ এম্যুনিশন – ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন- ১টি, পিস্তল বল- ২ রাউন্ড, ফাকা কার্তুজ – ২০ রাউন্ড এবং ৩ টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।