ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর পুরানা পল্টনস্থ একটি হলরুমে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (জেবস) সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ। দোয়া মাহফিলের বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নূরে আলম বর্ষণ, যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, ডিইউজের নির্বাহী সদস্য রাজু আহমেদ, ফখরুল ইসলাম, সদস্য মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক রাসেল আহম্মেদ, হুমায়ন কবির, মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পল্টন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা তাহসিন। দোয়া মাহফিল পূর্বে বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন সে জন্যই আজকের এই আয়োজন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় আছেন। তার সুস্থতা দেশের ও দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুন সেই প্রত্যাশা আমাদের।