ঢাকাWednesday , 3 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এভারকেয়ারে খালেদা জিয়ার খবর নিলেন ফরিদা আখতার

Link Copied!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর জানতে এভারকেয়ার হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ।
বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ফরিদা আখতার হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে বিএনপির এক দায়িত্বশীল নেতা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তিনি হাসপাতালে এসেছেন।