ঢাকাWednesday , 3 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড়, ২০ মিনিট চলাচল বন্ধ

Link Copied!

মেট্রোরেলের উত্তরায় উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) বা বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়েছে। এ কারণে আজ বুধবার (৩ নভেম্বর) দুপুরে প্রায় ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, মেট্রোরেলের যাত্রীদের জানানো যাচ্ছে যে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ওসিএসের ওপর কাপড় পড়েছে। এ কাপড় অপসারণের জন্য মেট্রোরেল চলাচল ১২টা ২২ মিনিট থেকে বন্ধ করা হয়। এখন (১২টা ৪০ মিনিট) ট্রেন চালু হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।