ঢাকাWednesday , 3 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসি সানাউল্লাহ
সংসদ ও গণভোটের দুই ব্যালটে মক ভোটিংয়ে গড়ে ৩.৫২ মিনিট সময় ব্যয়

Link Copied!

মক ভোটিংয়ে সংসদ ও গণভোটের দুটি ব্যালটে ভোট দিতে একজনের পর আরেকজন যেতেই গড়ে দেড় মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
‎নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতে চার ব্যাচে মোট ২২০ জন সাংবাদিক অংশ নেবেন।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে ব্যালট থাকছে, এজন্য টাইম ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। আমরা মক ভোটিং করে দেখেছি, ভালো ফ্লো রাখতে একজন ভোটারের পরে আরেকজন ঢুকতে গড়ে দেড় মিনিট সময় লাগে। আর ভেতরে একজন ভোটার অ্যাভারেজ ৩ মিনিট ৫২ সেকেন্ড নিয়েছে।
গণভোটের প্রশ্ন পড়তেও ভোটাররা সময় নিয়েছেন জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, যিনি না পড়ে সিল দিচ্ছেন তিনি ২ মিনিটে শেষ করছেন, আবার যিনি পড়ে ভোট দিয়েছেন তিনি ৭/৮ মিনিটও সময় নিয়েছেন।
সার্বিক বিবেচনায় নিয়ে এবার ভোটগ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার। আগামী ৭ ডিসেম্বর কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
তিনি বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।
তিনি জানান, সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন তা বিশাল কর্মযজ্ঞ এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটি প্রশ্নের ওপর শুধু একটি উত্তর সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।
রাজনৈতিক দলের প্রচারণায় ২০টি ম্যানিফেস্টো থাকে, তার সবগুলোতে একমত হয় না সবাই তবে সার্বিকভাবে দেখে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, ‘গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন। আমরা নির্বাচনের জোয়ারে আছি। সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।’