ঢাকাMonday , 1 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তফসিলের পর আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

Link Copied!

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব। আখতার আহমেদ বলেন, আমার জানামতে তারেক রহমান ভোটার হননি। তবে কমিশন চাইলে হতে পারবেন।
তারেক রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ হতে পারবেন, আপনি কেন তারেক রহমানের বিষয়ে বলছেন। আবেদন সাপেক্ষে হতে পারবেন। এ বিষয়ে কমিশনের আইনও আছে।