ঢাকাSunday , 30 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও ডিআরইউ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান 

Link Copied!

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল।
রবিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম জয়ী হয়েছে। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নারী বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া জয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন। মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নব নির্বাচিত কমিটি।
এর আগে রবিবার বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এদিন সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।