বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম চলছে। নিলামে প্রথম নামটি ছিল নাইম শেখের। ভালো দামও পেয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে কিনেছে চট্টগ্রাম রয়্যালস।
৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অপর ক্রিকেটার ছিলেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ককে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।
ক্যাটাগরি ‘বি’ থেকে বিক্রি হননি মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
ক্যাটাগরি ‘বি’তে শরিফুল ইসলাম বিক্রি হয়েছেন ৪১ লাখ টাকায়। এই পেসারকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস।
একই ক্যাটাগরির তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক দরদাম হলো। শেষ পর্যন্ত হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।
‘বি’ ক্যাটাগরিতে থাকা শামিম পাটোয়ারী ৬৫ লাখ টাকায় বিক্রি হয়েছেন ঢাকা ক্যাপিটালসে। একই ক্যাটাগরির তানজিম হাসানকে সাকিবকে ৬৫ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।
অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮ লাখ টাকায় বিক্রি হয়েছেন। তাকে কিনেছে ঢাকা ক্যাপিটালস। পেসার খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় কিনেছে সিলেট টাইটান্স।

