ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

Link Copied!

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও সমাজসেবা অধিদপ্তর। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই হাজার ৪০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ সহায়তা কার্যক্রমে ইউনিসেফ বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এগিয়ে এসেছে। বস্তিবাসীর সহায়তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কার্মসূচিতে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুপ, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন সেকশনের প্রধান ন্যাটালি ম্যাককলি, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ এর জাতীয় প্রকল্প পরিচালক মো. সাদিকুল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৫ নভেম্বর বিকেলে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ আগুনে প্রায় এক হাজার ৫০০ ঘর পুড়ে যায়। এরপর থেকে বস্তির হাজারো বাসিন্দা খাবার সংকটসহ বিভিন্ন ভোগান্তিতে পড়ছে।