ঢাকাThursday , 27 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব ব্যাংকবহির্ভূত আর্থিক (নন ব্যাংক) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
এতে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য কারণ—যেমন চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি দাপ্তরিক প্রয়োজন থাকলে অনুমোদন সাপেক্ষে বিদেশযাত্রা করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ সংস্থা।
এর আগে, গতকাল বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অপর এক নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনের আগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। যেখানে বলা হয়, ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য (চিকিৎসা বা জরুরি দাপ্তরিক কাজ) কারণে যেতে পারবে বলেও উল্লেখ করা হয়। আজ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিষয়েও একই নির্দেশনা এলো।