ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর

Link Copied!

MISILগাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার সাড়ে ১১টার চেরাগআলী এলাকায় ওয়াটার লিলি গার্মেন্টে এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক অচিন্ত দেবনাথ জানান, সাড়ে ১১টার দিকে চেরাগআলী এলাকার ওয়াটার লিলি গার্মেন্টস কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ কারখানার বিভিন্ন আসবাবপত্র ও দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।