ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীর ডাবল মার্ডারের ঘটনায় মামলা

Link Copied!

MARDERনিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্মী ও গৃহকর্ত্রী খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহকর্ত্রী রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন বাদি হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা দায়ের করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করা হয়েছে। মামলার নম্বর ৫১, ধারা-৩০২/৩৪। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শঙ্কর কর এর সত্যতা নিশ্চিত করেছেন।
উত্তর যাত্রবাড়ী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কাউন্সিলর প্রার্থী কে এম ফজলুল হক জানান, ওই বাসায় গৃহকর্ত্রী রওশন আরা ও গৃহকর্মী থাকতেন। তিনি খুব পর্দা করতেন। ওই বাসায় বাইরের লোকজনের যাতায়াত খুব কম ছিল। তার ৫ ছেলে মেয়ের মধ্যে ২ ছেলে ২ মেয়ে আমেরিকায় এবং এক ছেলে কানাডা থাকেন।
ধারণা করা হচ্ছে রওশন আরার পরিচিত কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্ত করলে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব বলে মনে করেন ফজলুল হক।
তিনি জানান, ১৫ দিন আগে তার এক মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে এসে ঘুরে গেছেন। রওশন আরাও মাঝেমধ্যে বিদেশে ছেলে-মেয়েদের কাছে গিয়ে থাকতেন।
জানা গেছে, রওশন আরা প্রয়াত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী। আব্দুল কুদ্দুস মারা গেছেন ১৯৯৬ সালে।